ads

শুক্রবার , ৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শোক দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৪
শোক দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার সকালে নবারুণ ডিবেটিং ক্লাবের উদ্যোগে ও ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।
নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘অ’ প্রকাশনীর সিইও আবু বক্কর সিদ্দিক রাজু, ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম ইমতিয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শুভংকর সাহা, শিক্ষক মোস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পচাত্তরের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে নবারুণ ডিবেটিং ক্লাবের ৪ টি দলের মধ্যে প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে চাল পেলেন শতাধিক অসহায় পরিবার পরবর্তী সংবাদ শেরপুরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads