ads

শুক্রবার , ৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে চাল পেলেন শতাধিক অসহায় পরিবার

খবর টি পড়েছেন : ১৬১
ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে চাল পেলেন শতাধিক অসহায় পরিবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে ভিজিএফ’র চাল পেলেন শতাধিক অসহায় পরিবার।
জানা যায়, ৭ আগস্ট বুধবার উপজেলার কাংশা ইউনিয়নে ১ হাজার ২৮২জন কার্ডধারীর মধ্যে বিতরণ করা হয় ভিজিএফ’র চাল। ১৫ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও বিতরণ করা হয় ১০/১২ কেজি করে। প্রশাসনের পক্ষ থেকে তদারকি কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন। চাল বিতরণে ওজনে কারচুপির বিষয়টি অবগত হন ইউএনও। তিনি ঘটনাস্থলে পৌঁছার সংবাদে ইউপি চেয়ারম্যান জহুরুল হক গ্রাম পুলিশ দিয়ে অনিয়মের আলামত নষ্টের চেষ্টা করেন। বিতরণকৃত চাল এনে যাতে ওজন করতে না পারেন সে উদ্দেশ্যে সুবিধাভোগীদের গ্রাম পুলিশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন। স্থানীয়রা জানান, প্রমাণ লোপাটের স্বার্থে গুদামে রক্ষিত অতিরিক্ত বেশকিছু চালও তিনি সরিয়ে ফেলেন। ইউএনও রুবেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নির্ধারিত কার্ডধারীদের মাঝে চাল বিতরণের পরেও গুদামে অতিরিক্ত চাল রয়েছে। ওইসময় ভিজিএফ কার্ড পাননি এমন উপস্থিত শতাধিক অসহায় পরিবারের মাঝে অতিরিক্ত চালগুলো বিতরণ করেন ইউএনও। আর চাল পেয়ে ইউএনও’র প্রতি খুশি হন ওই পরিবারগুলো।
ভিজিএফের চাল বিতরণে ওজনে কারচুপির বিষয়টি ইউপি চেয়ারম্যান জহুরুল হক অস্বীকার করলেও ইউএনও রুবেল মাহমুদ অতিরিক্ত চাল অসহায় পরিবারের মাঝে বিতরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হতদরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ পরবর্তী সংবাদ শোক দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও বিতর্ক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads