স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৩৫০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ আগস্ট শুক্রবার সকালে সদর উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় পূর্ব সুলতানপুর ও ছাত্তারকান্দি সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ওইসব বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান।
এ উপলক্ষে আয়োজক সংগঠনের সভাপতি শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজাউল করিম রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।
























