ads

বুধবার , ৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৭১
নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় প্রতিবছরের ন্যায় এবারও ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এবং চন্দ্রকোনা ইউনিয়নবাসীর আয়োজনে ওই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। উপজেলার চন্দ্রকোনা, চরঅষ্টধর ও পাঠাকাটা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে দধিয়ারচর এলাকায় মঙ্গলবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ওই প্রতিযোগিতা চলে।
পার্শবর্তী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত বেশকিছু বাইচের নৌকা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম গ্রুপে মাইনকারচর এলাকার “মামা-ভাগ্না” এবং দ্বিতীয় গ্রুপে চরবাছুর আলগীর “টাইগার” নামের নৌকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে আনন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন হওয়া নৌকার বাইছা ও দলনেতার হাতে পুরস্কার হিসেবে একটি করে নতুন রঙিন বড় টেলিভিশন এবং অংশ গ্রহনকারী সকল নৌকার দলনেতার হাতে একটি করে ছোট রঙিন টেলিভিশন তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল আহমেদ শিপু, সাধারন সম্পাদক ওবায়দুল হক আজিম, সমাজসেবক কামরুজ্জামান গেন্দু, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল বারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী, বিভিন্ন বয়সী হাজারও উৎসুক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ওই নৌকা বাইচ দেখতে সকাল হতেই ব্রহ্মপুত্র নদের দুই তীরে উৎসুক জনতা জড়ো হতে থাকেন। দুপুর হতে না হতেই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা বিভিন্ন বয়সী হাজারও নারী-পুরুষ উৎসুক দর্শকের মিলন মেলায় পরিণত হয়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দূরের আত্মীয় স্বজনরা সেখানকার তাদের আত্মীয়ের বাড়িতে এবং ওই এলাকার অন্যত্র বিবাহিত মেয়েরা তার পরিবার-পরিজন নিয়ে বাবার বাড়িতে আসেন। দুই-তিন দিন আগে থেকেই এলাকা জুড়ে শুরু হয় উৎসবের আমেজ। আয়োজনকে সাফল্য মন্ডিত করতে ডেকোরেশনে আয়োজকদের মধ্যেও কোনো কৃপণতা ছিল না। সরাসরি কাছে থেকে ওই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ভাড়া করে ছোট-বড় অর্ধশতাধিক ডিঙ্গি নৌকায় চড়ে দর্শকরা ব্রহ্মপুত্র নদে অবস্থান করে নদকে যেন একটি নতুন চিত্রে সাজিয়েছিলেন। বিশেষ করেন নৌকা দৌঁড় চলাকালে বাইছাদের শ্লোকমাখা প্রাণ জুড়ানো জারিগান দর্শদের মন কেড়ে নেয়।
এ বছর নৌকা বাইচের উদ্যোক্তা চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী জানান, চন্দ্রকোনায় নৌকা বাইচ প্রতিযোগিতা শত বছর আগে থেকেই চলে আসছে। এটি যেন এলাকার বাৎসরিক আনন্দের প্রাচীন ঐতিহ্য। তাই যুগ যুগ ধরে তারা প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করে আসছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে জেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads