ads

বুধবার , ৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত

খবর টি পড়েছেন : ১৯৯
শেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। ৭ আগস্ট বুধবার ভোরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট সংলগ্ন কড়ইতলা এলাকায় ওই ঘটনা ঘটে। একইসাথে ওই ঘটনায় ডিবি পুলিশের এএসআই আরিফুল হকসহ ৪ জন আহত হয়েছেন।
এদিকে নিহত ওই যুবকের লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পিঠে তিনটি গুলির চিহ্ন দেখা যায়। সেখানে একজন এসআইসহ পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও ওই যুবকের লাশটি তার পরিবার বা স্বজনদের তরফ থেকে শনাক্ত করা হয়নি। একাধিক সূত্রের ধারণা, নিহত ওই যুবক রুহুল আমিন রিপন (২৬) এবং সে পৈত্রিক সূত্রে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া এলাকার কালু মিয়ার ছেলে ও বৈবাহিকসূত্রে মীরগঞ্জে বসবাস করছিল। সূত্রমতে, তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
জানা যায়, বুধবার ভোরে ওই ঘটনার পর থেকেই নিহত যুবক ‘অজ্ঞাতনামা’ এবং ওই ঘটনায় পুলিশের ৪ জন আহত হওয়ার কথা শোনা গেলেও দুপুর ১টা পর্যন্ত সেই যুবকের পরিচয় পাওয়াসহ পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ৫ আগস্ট সকালে শহরের গৌরীপুর পুলিশ ফাঁড়ির এটিএসআই আনোয়ার হোসেনকে ফাঁড়িসংলগ্ন বাসায় ঘুমন্ত অবস্থায় কুপিয়ে রক্তাক্ত করার ঘটনার জের ধরেই ওই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় এএসআই আনোয়ার হোসেনের স্ত্রীর দায়ের করা মামলাতেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান অভিযানটি যৌথ ছিল বলে স্বীকার করলেও অন্য কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তাদের মতে, ঘটনার বিষয়ে পুলিশ সুপার প্রেস ব্রিফিং করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শিক্ষকের বেত্রাঘাতে ৬ ছাত্রী আহত ॥ অভিযুক্ত… পরবর্তী সংবাদ নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads