ads

রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট ॥ জনসচেতনতা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৩৪২
শেরপুরে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট ॥ জনসচেতনতা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিয়েছে। এনএস১ এন্টিজেন কিটের মজুত শেষ হয়ে যাওয়ায় ৪ আগস্ট রবিবার থেকে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা বন্ধ রয়েছে। ফলে রোগীরা বিপাকে পড়েছেন। কিটের অভাবে শহরের নারায়ণপুর এলাকার ২-৩টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ছাড়া অধিকাংশ সেন্টারে ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় আরও ২ ডেঙ্গু রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ এ। এর মধ্যে ২৪ জন জেলা সদর হাসপাতালে ভর্তি হন। রবিবার পর্যন্ত ১৪ জন ভর্তি থাকলেও চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৭ জন এবং উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শহরের নারায়ণপুর এলাকার শেরপুর ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা সহকারী জুয়েল রানা বলেন, প্রায় এক সপ্তাহ যাবত এনএস১ এন্টিজেন কিট নেই। ফলে তাঁদের সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। রবিবার সকাল থেকে ৪ জন রোগী ডেঙ্গু পরীক্ষা করাতে না পেরে ফিরে গেছেন। এদিকে বেলা আড়াইটার দিকে জেলা সদর হাসপাতালের ডেঙ্গু কর্ণারে গেলে সেখানে চিকিৎসাধীন রোগী নাঈম ইসলামের মা নার্গিস বেগম বলেন, হাসপাতাল থেকে কোন স্যালাইন দেওয়া হয়নি। সব স্যালাইন বাইরে থেকে কিনতে হয়েছে।
ঝিনাইগাতী উপজেলার গজারিপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে জামাল ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। ঢাকাতেই ডেঙ্গু রোগে আক্রান্ত হন তিনি। এরপর রবিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। জামালের বড় ভাই নাজিম উদ্দিন বলেন, হাসপাতাল থেকে কোন ওষুধ দেওয়া হয়নি। স্যালাইনসহ সকল ওষুধই বাইরে থেকে কিনতে হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ নাদিম হাসান বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। তিনি আরও বলেন, হাসপাতালে কিট না থাকার বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আশা করা যায়, ওষুধ প্রশাসন অধিদপ্তর শীঘ্রই কিট সরবরাহ করবেন। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দেন।
এদিকে রবিবার বিকেলে জেলা সদর হাসপাতালের সভাকক্ষে ডেঙ্গুজ্বর বিষয়ক জনসচেতনতা ও এর ব্যবস্থাপনা বিষয়ে জেলা বিএমএ’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে অ্যান্ড এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এতে সহযোগিতা করে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাচিপের সভাপতি ডাঃ এটিএম মামু জোশ, সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আলমগীর মোস্তাক আহম্মেদ, বিএমএ’র সাবেক সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ সুরুজ্জামান, সদর হাসপাতালের আরএমও খাইরুল কবির সুমন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন প্রমুখ। সভায় শেরপুরের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, চিকিৎসা সহকারী ও সেবক-সেবিকারা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে গাঙচিলের বন্ধু দিবস উদযাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads