ads

সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঙচিলের বন্ধু দিবস উদযাপন

খবর টি পড়েছেন : ১৫৯
শেরপুরে গাঙচিলের বন্ধু দিবস উদযাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে কবি-সাংবাদিকদের বন্ধু আড্ডা, আবৃত্তি, বই বিনিময় ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট রবিবার সন্ধ্যায় শহরের খরমপুরস্থ শেরপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত বন্ধু আড্ডায় স্থানীয় কবি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আহ্বায়ক সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে বন্ধু আড্ডায় প্রথমে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে কেককাটা এবং শেরপুরের কবি সাহিত্যিকের প্রকাশিত বিভিন্ন বই বিনিময় করা হয়।
ওইসময় কবি ও সাংবাদিকদের মধ্যে গাঙচিলের সদস্য সচিব কবি জাহাঙ্গীর আলম, কবি রাবিউল ইসলাম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, নুরুল ইসলাম নাযিফ, কবি মকবুল হোসেন, গ্রবেষক ও সাহিত্যিক প্রভাষক মো. আনিসুর রহমান আকন্দ, তথ্য বিষয়ক অনলাইন আওয়ার শেরপুর এর সম্পাদক ও প্রকাশক মো. দেলোয়ার হোসেন, কবি পিএইচপি রুবেল, কবি রুমেল খান, সাংবাদিক জিএইচ হান্নান, সাংবাদিক কাজি মাসুম, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম হুমায়ুন, জাহিদুল খান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট ॥ জনসচেতনতা ও… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads