ads

রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন সোহাগপুরের আরও ২ বীরাঙ্গনা

খবর টি পড়েছেন : ১৬১
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন সোহাগপুরের আরও ২ বীরাঙ্গনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ একাত্তরে পাক হানাদার বাহিনী ও রাজাকারদের পাশবিক নির্যাতনের শিকার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর আরও ২ বীরাঙ্গনা পেয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি। তারা হচ্ছেন অজুফা বেওয়া ও করফুলি বেওয়া। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬২তম সভার সিদ্ধান্তের আলোকে শেরপুরের ২ বীরাঙ্গনাসহ ৪৬ জন বীরাঙ্গনাকে স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার। এ নিয়ে শেরপুরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ১৯ জন ও সারাদেশে ৩২২ জন।
এর আগে নালিতাবাড়ীর সোহাগপুরের ১২ জন, ঝিনাইগাতীর রাঙ্গামাটিয়া এলাকায় ৪ জন ও খৈলকুড়া এলাকায় ১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া অন্যান্য বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের রবিজান বেওয়া, কিশোরগঞ্জের আমেনা খাতুন, ময়মনসিংহের জয়ন্তী বালা দেবী, দিনাজপুরের উম্মে কুলসুম বেওয়া, ফরিদপুরের আরতী রানী ঘোষ, বরগুনার দিপ্তী রানী পাল, যশোরের মোসা. সালেহা খাতুন, বাগেরহাটের তরুশীল, নাটোরের মালতি কান্তÍা, জয়পুরহাটের ফিরোজা বেগম, চাঁপাইনবাবগঞ্জের রহিমা বেগম, গোপালগঞ্জের রানী বণিক, বগুড়ার মীরা রানী সরকার, কুমিল্লার বেগম ফুলবানু, মাদারীপুরের চিন্তাময়ী বাড়ৈ ও আরোতী রানী সাহা, পিরোজপুরের তারামনি মিস্ত্রী, চট্টগ্রামের চত্মা চক্রবর্তী, রাজশাহীর ফিরোজা বেগম, আঙ্গুরা বেগম, ঝিনাইদহের নিহারী, ব্রাহ্মণবাড়িয়ার হাজেরা ওরফে কুটি, দিনাজপুরে শেফালী বেগম, সিরাজগঞ্জের আনোয়ারা বেগম এবং বগুড়ার রহিমা খাতুন বেলী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এছাড়া সিলেটের কোকিলা বেগম, রেজিয়া বেগম, মায়া বিবি, জয়গুন নেছা, ললিতা নমসুদ্র, শহর বানু, নওগাঁয়ের মায়া বালা, সুষমা বালা, ক্ষান্তা বালা পাল, রাশমনি সূত্রধর, রেনু বালা পাল, সন্ধ্যা রানী পাল, সুষমা পাল, কালী রানী পাল, গীতা রানী পাল ও বাণী রানী পাল এবং নরসিংদীর জোসনা বেগম, হাছিনা ও হাজেরা খাতুন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলার কাগজ সম্পাদককে নিয়ে মিথ্যাচার! পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads