ads

রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল দলগুলোকে খেলোয়ার কিনতে হবে নতুন করে

খবর টি পড়েছেন : ১৭১
বিপিএল দলগুলোকে খেলোয়ার কিনতে হবে নতুন করে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিপিএল দলগুলোর মালিকানার মেয়াদ শেষ, প্লোয়ার কিনতে হবে নতুন করে। ৪ জুলাই রবিবার বিকেল ৫ টায় শেরেবাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ওই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন বিসিবি ও বিপিএলের অন্যতম শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম।
মাত্র ৩ দিন আগেই ঢাকা ছেড়ে রংপুরে সই করে মাকে নিয়ে হজে গেলেন সাকিব আল হাসান। তারও আগে ২০১৯ সালের বিপিএলে নতুন ঘর বেছে নিয়েছেন তামিম এবং মুশফিক। কুমিল্লা ছেড়ে তামিম খুলনা টাইটান্সে আর চিটাগাং ভাইকিংস ত্যাগ করে মুশফিক যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

Shamol Bangla Ads

দেখার বিষয় ছিল মাশরাফি, মাহমুদউল্লাহসহ আইকন বা এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা কে কোন দলে নাম লেখান, সেদিকে। কিন্তু এমন সময় হঠাৎ বিপিএল গভর্নিং কাউন্সিলেরর ঘোষণা, কেউ কারো নয়। যে খেলোয়াড় যে দলেই নাম লেখাক না কেন, যার সাথেই কথা বার্তা চূড়ান্ত হোক না কেন, এখনো কেউ কোনো দলেরই নয়।

বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছে, বিপিএলে বর্তমান ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানায় যারা রয়েছে তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী মালিকানা শেষ। আগামী আসরে ফ্রাঞ্চাইজির মালিকানায় থাকতে হলে, নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে। নিবন্ধন করতে হবে। নতুন মালিকানা পেলেই কেবল খেলোয়াড় চুক্তিবদ্ধ করার কাজ করতে পারবে সংশ্লিষ্ট দলগুলো। এর আগে খেলোয়াড় দলে ভেড়ানোর কাজ সম্পূর্ণই অবৈধ এবং এটা বিসিবির অনুমোদিত বিষয় নয়।
নতুন করে বিপিএলে দল নিবন্ধন করা কিংবা নতুন মালিকানা না কেনা পর্যন্ত কোনো দলে কোনো ক্রিকেটারের যোগদান নিশ্চিত নয়। এ মুহূর্তে কোনো খেলোয়াড়ও কারো নয়। সব নতুন করে চূড়ান্ত করতে হবে। ক্রিকেটার দলে ভেড়ানোর কাজসহ নতুন মৌসুমে নতুনভাবে সব কিছু করতে হবে।

Shamol Bangla Ads

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, তাদের অনুমোদন না নিয়ে কেউ দল গোছানোর কাজও শুরু করতে পারবে না। আগে বিসিবি তথা বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে কথা বলে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। নতুন করে নিবন্ধন করতে হবে। তারপর দল গোছানোর কাজ করা যাবে।

মাহবুব আনাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘এখন পর্যন্ত বিপিএলে বিসিবির সঙ্গে কারও চুক্তি হয়নি। তারা যা করেছে নো রিলেশনশিপ টু বিসিবি অথবা বিপিএল গভর্নিং কাউন্সিল। এটা উল্লেখ করার কিংবা স্মরণ করিয়ে দেয়ারও দরকার নেই। আমাদের আলোচনা করারও দরকার নেই বিসিবির পক্ষ থেকে।’

মাহবুব আনাম ব্যাখ্যা করে জানিয়ে দেন যে, ‘আগে বিসিবি আর বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে ফ্র্যাঞ্চাজিদের চুক্তি করতে হবে, যা এখন পর্যন্ত হয়নি। মাহবুব আনাম আরও জানান, এ বছর বিপিএলের আগে দলগুলো তথা ফ্র্যাঞ্চাইজিদের বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে নতুন করে আগামী চার বছরের জন্য চুক্তি করতে হবে। নতুন করে মালিকানা স্বত্বও কিনতে হবে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, এ মাসের মধ্যে চুক্তিপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিপিএল কর্তৃপক্ষ। এই মাসে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে কয়টা টিম আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নেগোশিয়েট করার জন্য তাদের আমন্ত্রণ জানানো হবে। কন্টিনিউ অর ডি-কন্টিনিউ। দুপক্ষ যদি সন্তুষ্ট থাকে তাহলে কন্টিনিউ করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে… পরবর্তী সংবাদ টানা ২ ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads