ads

রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে দুদকে তলব

খবর টি পড়েছেন : ১৬৯
মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে দুদকে তলব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ৪ জুলাই রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় পৃথক দুটি নোটিস পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের সই করা নোটিসে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওই নোটিসে বলা হয়, “মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।”

Shamol Bangla Ads

দুদক গত জুন থেকে ওই অভিযোগের অনুসন্ধান শুরু করে বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৯ জন পরবর্তী সংবাদ বিপিএল দলগুলোকে খেলোয়ার কিনতে হবে নতুন করে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads