ads

সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা ২ ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়

খবর টি পড়েছেন : ১৭১
টানা ২ ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রুনাল পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি বৃষ্টি আইনও সহায়তা করেছে ভারতকে। ৪ জুলাই রবিবার আমেরিকার লডারহিলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানে জয় পেয়েছে বিরাট কোহলিরা।

Shamol Bangla Ads

টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে ভারত। যেখানে হাফসেঞ্চুরি করে বড় অবদান রাখেন রোহিত শর্মা। জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ৯৮ রান করার পর বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। বৃষ্টি আইনে জয় পায় ভারত। আর ওই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া।

ভারতের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মধ্যে ২ ওপেনার এভিন লুইস (০) ও সুনীল নারিনকে (৪) হারায় উইন্ডিজরা। তবে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে বেশ ভালোই সামলে ওঠে তারা। তাদের ৭৬ রানের জুটি থামে ক্রুনালের জোড়া ধাক্কায়। পোলার্ড ৮ ও শিমরন হেটমায়ার ৬ রানে অপরাজিত থাকেন।

Shamol Bangla Ads

এর আগে, শিখর ধাওয়ান ও রোহিতের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভারতকে ভালো শুরু এনে দেয়। ধাওয়ান ২৩ রানে ফিরে গেলেও কোহলির সঙ্গে মিলে রোহিত গড়েন ৪৮ রানের জুটি। ৫১ বলে ৬ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ৬৭ রান করে আউট হন রোহিত। কোহলি করেন ২৮ রান।

ক্যারিবিয়ানদের হয়ে ওশানে থমাস ও শেলডন কোট্রেল ২টি করে উইকেট নেন। ক্রুনাল ৩.৩ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন এবং জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপিএল দলগুলোকে খেলোয়ার কিনতে হবে নতুন করে পরবর্তী সংবাদ আর্সেনালকে হারিয়ে গাম্পের ট্রফি বার্সেলোনার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads