স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় অবৈধ পলিথিন বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩১ জুলাই বুধবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। ওইসময় ৩৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে নকলা উপজেলার পৌর বাজার এলাকার দুদু মিয়া স্টোর, পলাশ স্টোর, আনোয়ারা স্টোর ও সুজন স্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রায় ৩৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। ওইসময় ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট জাহিদুর রহমান। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান। অভিযানে শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়সহ নকলা থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।
























