ads

বুধবার , ৩১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩১
শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনসহ শুভানুধ্যায়ীদের তরফ থেকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয় শ্যামলবাংলা২৪ডটকম পরিবারকে।
শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাপ্তাহিক জয়’র ভারপ্রাপ্ত সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শিবশঙ্কর কারুয়া শিবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, জেলা উদীচীর সভাপতি তপন সারোয়ার, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ ও রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী।
শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল, বার্তা সম্পাদক মোঃ ফরিদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, নারীনেত্রী ও সাবেক কাউন্সিলর নীরু শামছুন্নাহার নীরা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, হারুনুর রশিদ, খোরশেদ আলম, মাসুদ হাসান বাদল, মহিউদ্দিন সোহেল, ফজলুল কবীর সুরুজ, জাহাঙ্গীর হোসেন  আহমেদ, শাহজাদা স্বপন, জিয়াউল হক, বার্ডক্লাবের সংগঠক ফকির শহীদ ও সুজয় মালাকার, পুটিজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবুল, কবি ও শিক্ষক রাবিউল ইসলাম, কামরুজ্জামান বাদল, বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু, অনির্বাণ তরুণ সংঘের কার্যকরী সভাপতি এডভোকেট আশরাফুজ্জামান, জেলা বারের নির্বাহী সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক এমদাদুল হক রিপন, ছাত্রনেতা আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক মেহেদি হাসান শামীম, সোনার বাংলা যুব সংঘের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। শ্যামলবাংলা২৪ডটকম’র স্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ ও মইনুল হোসেন প্লাবনের সহযোগিতায় ওই অনুষ্ঠানটি ব্যাপক উপভোগ্য হয়ে উঠে। পুরো অনুষ্ঠানটি শ্যামলবাংলা২৪ডটকম’র ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

Shamol Bangla Ads

 অনুষ্ঠানে বক্তারা একটি প্রান্তিক জেলা থেকে অনলাইন নিউজপোর্টাল হিসেবে শ্যামলবাংলার প্রকাশনাকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় মা, মাটি ও মানুষের কথা বলার দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রকাশিত শ্যামলবাংলা২৪ডটকম ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যাসহ অনুসন্ধানমূলক নানা পরিচ্ছন্ন-সমৃদ্ধ ও ইতিবাচক প্রতিবেদন শ্যামলবাংলাকে অনলাইন মিডিয়া জগতের অনন্য স্থান করে নিয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি ও অবস্থাসম্পন্ন মহলের কোনোরকম পৃষ্ঠপোষকতা ছাড়াই শ্যামলবাংলা২৪ডটকমকে তার পরিবারই এগিয়ে নিয়ে যাচ্ছে। এটিও একটি কঠিন চ্যালেঞ্জ। তারা শ্যামলবাংলার আগামী দিনগুলোর সফলতাসহ তার শতায়ু কামনা করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাব, কবি সংঘ বাংলাদেশ, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, বিডিক্লিন শেরপুর, রক্তসৈনিক, সোনার বাংলা যুব সংঘসহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে শ্যামলবাংলা পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক প্রয়াত শাহ আলম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সাংবাদিক সুধীজনসহ সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক রফিকুল ইসলাম আধার অতিথি ও শ্যামলবাংলা পরিবারকে নিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জুলাই শ্যামলবাংলা২৪ডটকম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ১৮তম মহাপ্রয়াণ দিবস পালিত পরবর্তী সংবাদ নকলায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ পলিথিন জব্দ ॥ জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads