ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মশকমুক্ত পরিবেশ গড়তে আগাছা পরিষ্কার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৭
ঝিনাইগাতীতে মশকমুক্ত পরিবেশ গড়তে আগাছা পরিষ্কার উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মশকমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে আগাছা পরিষ্কার উদ্বোধন করা হয়েছে। ১ আগস্ট উপজেলা মশক নিধন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে আগাছা পরিষ্কার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মশক নিধন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ওই সময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই সমাজের প্রতিটি লোকের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অতি জরুরী। তিনি আরও বলেন, এডিস মশা মুক্ত পরিবেশ গড়তে প্রতিটি পাড়া-মহল্লায় ময়লা আর্বজনা ও আগাছা পরিষ্কার রাখতে হবে, এ দায়িত্ব সকলের। কারো একার না। সকলকে যার যার এলাকা ও বাড়ীর আশেপাশে ময়লা আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আহব্বান জানান।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুজিবুর রহমান, হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু সচেতনতায় জনযাত্রা-পথসভা পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads