ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ১৯৮
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে ওই অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় তিনি বলেন, সারাদেশের ডেঙ্গু আতঙ্ককে নিরসন করতে ও চারপাশ পরিস্কার রাখতে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় আগামী সপ্তাহে সারা জেলায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, গত ২৫ জুুলাই থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। এটি আরও এক সপ্তাহ বাড়ানো হবে।
পরে জেলা কালেক্টরেট চত্ত্বরসহ তিনানী বাজার থেকে ডিসি গেইট হয়ে বটতলা মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়। সেইসাথে আশেপাশের মানুষদের পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর বিষয়ে সচেতন থাকতে আহবান জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, সহকারী কমিশনার আরিফ ফয়সাল খান, জেলা নাজির রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মশকমুক্ত পরিবেশ গড়তে আগাছা পরিষ্কার উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে ৯১ মসজিদে মাইক বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads