ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু সচেতনতায় জনযাত্রা-পথসভা

খবর টি পড়েছেন : ৩০৯
শেরপুরে ডেঙ্গু সচেতনতায় জনযাত্রা-পথসভা
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে ১ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৭ টি জনবহুল স্পটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এবং আইইডি’র ইয়ুথ এজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্প ‘সচেতন হই, নিজে বাঁচি, অপরকে বাচাঁই’-শ্লোগানে ওই কর্মসূচির আয়োজন করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
সকাল ১১ টায় শহরের রঘুনাথা বাজার থানা মোড় বঙ্গবন্ধু চত্বরে জনযাত্রা-পথসভা কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা। ওইসময় ডেঙ্গু সচেতনতার বার্তা পরিবেশন করেন আইইডি শেরপুর অফিসের প্রোগ্রাম অফিসার ইমতিয়াজ চৌধুরী শৈবাল। পরে পৌর কাউন্সিলর, বিডিক্লিন শেরপুর, এসডিডিএফ, চালকল মালিক সমিতি, চেম্বার, কালেরকন্ঠ শুভসংঘ, ডায়াবেটিক সমিতি ও সুধীবৃন্দ সমন্বয়ে জনযাত্রা শহর প্রদক্ষিণ করে। ওইসময় পৌর টাউন হল মোড়, খরমপুর মোড়, তিনানী বাজার কলেজ মোড়, ডিসি গেইট, বটতলা মোড় ও গোয়ালপট্টি মোড়ে একে একে পথসভা অনুষ্ঠিত হয়। ওইসব পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত, কাউন্সিলর হাবিবুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক সাবিহা জামান শাপলা প্রমুখ। এছাড়া শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, আইইডি’র প্রকল্প সমন্বয়কারি মানিক পাল, বিতার্কিক এমদাদুল হক রিপন, বিডিক্লিন শেরপুর সমন্বয়ক আল আমিন রাজু, সিপিপি নেতা সোলায়মান আহমেদ, কার্টূনিস্ট সাইফুল ইসলাম শাহীন, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, সাবেক পৌর কাউন্সিলর নীরু শামসুন্নাহার নীরা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাসদ সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, উদীচী সংগঠক আবু হানিফ, শ্রমিক সংগঠক হারান সাহা, সাংবাদিক হাকিম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ ডেঙ্গুবিরোধী জনযাত্রায় অংশগ্রহণ করেন।
ওইসময় বক্তারা ডেঙ্গু সমস্যায় আতঙ্কিত না হয়ে বাড়ির আঙ্গিনা, কর্মস্থলসহ আশপাশের ময়লা-অর্বজনা, জমে থাকা পানি পরিস্কার করার আহ্বান জানান। সেইসাথে পৌরসভাসহ স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার অনুরোধ জানান। কেবল তাই নয়, এ ধরণের মহামারি রুখতে সরকার, প্রশাসন, স্থানীয় সরকার সহ জনগণের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। কেননা এডিস মশা জাত-পাত, ধনী-গরিব, ধর্ম-বর্ণ, ডাক্তার, শিক্ষক, মন্ত্রী, আমলা, মেয়র, কাউন্সিলর, পুলিশ, ছাত্র-যুব, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ চেনে না। তাই সে এসব ভেদাভেদ দেখে কামড়ায় না, যাকে পায় তাকেই কামড়ায়। তাই, সকলের স্বার্থেই সকলে মিলিতভাবে একে প্রতিরোধ করতে হবে। ওইসময় রাস্তার পাশে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, ডাবের খোল, কৌটা, ইত্যাদি না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে অনুরোধ করে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেন, প্রয়োজনীয় স্থানে পৌর কর্তৃপক্ষকে ডাস্টবিনের ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ড্রেন পরিস্কার করতে হবে। ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা যেনো বংশ বিস্তার না করতে পারে, সেজন্য পৌরসভার পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন। প্রতিটি মানুষ যেনো তার নিজের ও আশপাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন এবং কোথাও পানি জমে থাকতে না দেন, বাসার ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, টায়ায় ইত্যাদি যেখানে সেখানে ফেলে না রাখতে সবার প্রতি অনুরোধ করেন।
এদিকে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের ধর্মঘট স্বত্ত্বেও বিশেষ ব্যবস্থাপনায় শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে থেকেই শহরের বিভিন্ন মহল্লায় ফগার মেশিন দিয়ে মশানিরোধক ওষুধ স্প্রে কার্যক্রম শুরু করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষ দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে জরুরী সভা করেছেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে শেরপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৫ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস পালন… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মশকমুক্ত পরিবেশ গড়তে আগাছা পরিষ্কার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads