স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির কার্যকরী সভাপতি আবদুস সামাদ ফারুক। তিনি ২৬ জুলাই শুক্রবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি গ্রামে শেরপুর জেলা সমিতির তরফ থেকে ২৩০টি পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, চিড়া, গুড়, সয়াবিন তৈল, খাবার স্যালাইন ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে সংগঠনটির মহাসচিব নুরুজ্জামান মুন্না, সাংগঠনিক সম্পাদক মনিরুল কবির মিলন, সাইফুজ্জামান মুন্না, একেএম রফিকুল আলম, তথ্য সচিব বদিউজ্জামান রিপন তালুকদার প্রমুখ। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর নৌ-পরিবহন সচিব শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝেও ত্রাণ বিতরন করেন।
























