স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৫শ পিস ইয়াবাসহ শাকিল আহাম্মেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জুলাই শুক্রবার রাতে সদর উপজেলার পোড়ার দোকান এলাকার দক্ষিণ ধানুপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল টাঙ্গাইলের সদর উপজেলার চরবাহুলী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শনিবার ৫ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ারদোকান এলাকার দক্ষিণ ধানুপাড়া গ্রামে অভিযান চালায়। ওইসময় ৫শ পিস ইয়াবাসহ শাকিল আহাম্মেদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
























