ads

শুক্রবার , ২৬ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোটারীর মেলবন্ধন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে ॥ গভর্নর আতাউর রহমান

খবর টি পড়েছেন : ১৮৯
রোটারীর মেলবন্ধন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে ॥ গভর্নর আতাউর রহমান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
শেরপুরে ক্লাব ভিজিট উপলক্ষে রোটারিয়ানদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রোটারী ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২-’র গভর্নর অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান পীরের অফিসিয়াল ক্লাব ভিজিট উপলক্ষে স্থানীয় রোটারিয়ানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় রোটারী ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় গভর্নর বলেন, এবার ‘রোটারীর মেলবন্ধন বিশ্বজুড়ে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে রোটারী ক্লাবের কার্যক্রমে বিস্তৃতি ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পোলিও নির্মূলে রোটারী ক্লাবের যে অনন্য অবদান স্থাপিত হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করে আগামীতে ফ্যামিলি রোটারিয়ান বাড়িয়ে মানুষ ও সমাজের কল্যাণে প্রতিটি ইউনিটকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সবাই মিলে রোটারীর মেলবন্ধন বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। তার মেয়াদকালে ৩টি কমিউনিটি ক্লিনিক, ৭টি অ্যাম্বুলেন্স ও ১টি রোটারী এতিমখানা প্রতিষ্ঠাসহ রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কার্যক্রম আরও গতিশীল ও সুদূরপ্রসারী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে তিনি আগামী ৩১ আগস্ট চট্টগ্রামে রোটারিয়ান সেমিনার, ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায় ইন্টারন্যাশনাল পাবলিক ইমেজ, ৬ ডিসেম্বর রোটারী ফাউন্ডেশনের সেমিনার ও ৩-৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠেয় বিশেষ সেমিনারে যোগ দিতে স্থানীয় রোটারিয়ানদের রেজিস্ট্রেশন করার আহবান জানান।
রোটারী ক্লাবের শেরপুর ইউনিটের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডাঃ মোঃ সুরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নর পত্নী ফার্স্ট লেডি ফিরোজা রহমান, সহকারী গভর্নর মফিজ সরকার ও সফরসঙ্গী পাস্ট প্রেসিডেন্ট কামাল উদ্দিন ভুইয়া। ইউনিটের মেম্বার সেক্রেটারী মলয় চাকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, লুৎফর রহমান মোহন, আমজাদ হোসেন, নারায়ণ চন্দ্র সাহা, শাহী উম্মুল বানীন ও আলহাজ্ব দুলাল উদ্দিন, সিনিয়র রোটারিয়ান রাজিয়া সামাদ ডালিয়া, সাদুজ্জামান সাদী, রোটারিয়ান শামছুন্নাহার কামাল, এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, নবাগত রোটারিয়ান এডভোকেট রফিকুল ইসলাম আধার প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত রোটারিয়ান এডভোকেট রফিকুল ইসলাম আধারকে প্রতিষ্ঠানের কোর্টপিন পড়িয়ে এবং তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বরণ করে নেন গভর্নর ও ক্লাব কর্মকর্তারা। একইসাথে ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট-মেম্বার সেক্রেটারীসহ পাস্ট প্রেসিডেন্টদের হাতেও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এছাড়া ক্লাবের কর্মচারী লেবু মিয়ার মৃত্যুতে তার দরিদ্র শিক্ষার্থী কন্যাকে নবনির্বাচিত প্রেসিডেন্টের তরফ থেকে প্রতি মাসে ২ হাজার টাকা সহায়তার প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয়। পরে গভর্নর অন্যান্যদের নিয়ে ক্লাব অঙ্গনে বৃক্ষরোপন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব ও বিডিক্লিনের উদ্যোগে বর্ন্যাতদের মাঝে… পরবর্তী সংবাদ শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নৌ-পরিবহন সচিব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads