ads

মঙ্গলবার , ২৩ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ইদ্রিস গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ইদ্রিস গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইদ্রিস গ্রুপ অব কোম্পানী লিমিটেডের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী, চরমুচারিয়া ও কামারেরচর ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার পত্নী ও কোম্পানীর পরিচালক রেহানা ইদ্রিস। এদিন তিনি সদর উপজেলার ভাগলদী, চিনারচর, হরিণধরা, জঙ্গলদী, কামারেরচরের পয়স্তীরচর, ৬ ও ৭নং চরসহ বন্যাকবলিত প্রত্যন্ত গ্রাম ঘুরে ঘুরে সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ তুলে দেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর এজিএম লুৎফর রহমান ঠান্ডা, জামালপুর ব্রাঞ্চের ম্যানেজার বিল্লাল হোসেন, কর্মকর্তা আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও কোম্পানীর অন্যান্য কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে লটারীতে ভাগ্য নির্ধারণ হলো ৭২২ কৃষকের পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি শারমিন, সম্পাদক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads