ads

মঙ্গলবার , ২৩ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি শারমিন, সম্পাদক আলম

খবর টি পড়েছেন : ১৪২
ঝিনাইগাতীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি শারমিন, সম্পাদক আলম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ওই সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন প্রধান অতিথি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব।
উপজেলা যুবলীগের বিদায়ী আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ্ আলম।
পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদের স্ত্রী ফজিলা খাতুন শারমিনকে সভাপতি ও যুগ্ম আহব্বায়ক শাহ্ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ইদ্রিস গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে গুজব সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads