ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে লটারী করে ভাগ্য নির্ধারণ হলো ৭২২ কৃষকের। ২২ জুলাই উপজেলা পরিষদ সভা কক্ষে খাদ্য বিভাগ বোরো ধান ক্রয়ে কৃষকদের ভাগ্য নির্ধারণের লক্ষে এক লটারীর আয়োজন করে। এ লটারীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। ওই সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্থানীয় খাদ্য কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ লটারীতে অংশগ্রহণ করেন উপজেলার ৭টি ইউনিয়নের ৩ হাজার ৮১ জন কৃষক। এদের মধ্যে ৭২২ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়। প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিকটন করে ধান ক্রয় করবে খাদ্য অধিদপ্তর।

























