ads

মঙ্গলবার , ২৩ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গুজব সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে গুজব সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভয়ঙ্কর গুজব সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি ২৩ জুলাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ওই গুরুত্বারোপ করে বলেন, এখন পর্যন্ত প্রতিটি গুজবই মিথ্যা প্রতীয়মান হয়েছে। অথচ থেমে নেই গুজব ও বিভ্রান্তি ছড়ানো। এজন্য তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিক সমাজকে সতর্ক অবস্থায় থাকার আহবান জানান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সদ্য শেষ হওয়া ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব শেরপুরে রেললাইন স্থাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলায় ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। সেইসাথে আলোচনায় উঠে আসে প্রিয়া সাহার রাষ্ট্রবিরোধী অভিযোগের বিষয়টি। এছাড়া নকলায় গাছে বেঁধে নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা গৃহবধূসহ নানা ভিকটিমের এমসি প্রদানে জেলা সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি ও সদর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতি রোধ, জেলা সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ ও ঢাকায় রোগী নিতে মানসম্পন্ন অ্যাম্বুলেন্স নিশ্চিতকরণসহ আসন্ন কোরবানির ঈদে বাজারগুলোতে জাল টাকা রোধে তৎপরতা বাড়ানো, বন্যাকবলিত এলাকায় নিরাপত্তা জোরদারকরণ, বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কার্যক্রম শুরু করার উপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা হালদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত, প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন, শহর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। সভায় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, কমিটির অন্যান্য সদস্যগণসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে ওই সভার পরপরই জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি শারমিন, সম্পাদক… পরবর্তী সংবাদ শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে চরাঞ্চল যুব ঐক্য পরিষদের ত্রাণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads