ads

সোমবার , ২২ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে নিখোঁজের ১৬ ঘন্টা পর সুমন মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ২২ জুলাই সোমবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঝাউয়েরচর এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সুমন মিয়ার লাশ উদ্ধার করে। সুমন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের কানাশাখোলা এলাকার রিকশামিস্ত্রি মোস্তফা মিয়ার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, রবিবার বিকেল ৪টার দিকে ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের কানাশাখোলা গ্রামের সুমন মিয়া বন্ধুদের সাথে পাশ্ববর্তী লছমনপুর ইউনিয়নের ঝাউয়েরচর এলাকায় বন্যার পানি দেখতে ও গোসল করতে যায়। ওইসময় সুমন স্থানীয় একটি ব্রিজ থেকে পানিতে ঝাপ দিলে তলিয়ে যায়। এরপর তার বন্ধুরা ও পরিবারের লোকজন পানিতে অনেক খোঁজাখুজি করে সুমনকে উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার সকালে ওই এলাকার পানিতে নেমে সুমনের লাশ উদ্ধার করে। পরে দুপুরে এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads