
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই রবিবার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে ওই খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা আ.লীগ নেতা মুজিবুর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ্রিয়ার পারভেজ, নুরুন্নবী, বাকাকুড়া আর্দশগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুর রহিম প্রমুখ। কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষাইকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিছ, দঁড়িকালিনগর সকরকারী প্রাথমিক বিদ্যালয়ের ্প্রধান শিক্ষক আব্দুর রহমান, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাসুদ হাসান প্রমুখ।
উদ্বোধনী খেলায় ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ধানশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হলদিগ্রাম সরকারী প্রথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে বাকাকুড়া আর্দশগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে আহম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।


























