স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় অটোরিক্সার চাকায় গলার ওড়না পেচিয়ে শিরিনা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২১ জুলাই রবিবার বিকেলে পৌর শহরের কায়দা এলাকায় ওই ঘটনা ঘটে। সে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকী গ্রামের শহীদ মিয়ার স্ত্রী ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সদস্য। শিরিনা ৩ সন্তÍানের জননী ও ৬ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।
জানা যায়, শিরিনা আক্তার তার স্বামীর বাড়ি থেকে নকলায় অর্থমন্ত্রণালয়ের প্রতিষ্ঠান এসডিএফ’র এক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য চন্দ্রকোনায় যাওয়ার পথে কায়দা এলাকায় পৌঁছামাত্র গলায় থাকা ওড়না অটোরিক্সার চাকার সাথে পেচিয়ে গলার সাথে আটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিরিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে শিরিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
























