ads

রবিবার , ২১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ২৬৭
শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি ২১ জুলাই রবিবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বেপারীপাড়া, কুলুরচর, ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের ২৫০ বন্যাকবলিত পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, বিস্কুট, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.এইচ.এম আব্দুর রউফ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন হুইপ আতিক পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads