ads

রবিবার , ২১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৯৯
শেরপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কজওয়ে তলিয়ে থাকায় টানা ৩দিন যাবত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বাড়ছে ফসল ও মৎস্য সম্পদসহ নানা ক্ষয়-ক্ষতির পরিমাণ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বন্যার্তদের সহযোগিতায় জেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও ঝাঁপিয়ে পড়েছেন।
২১ জুলাই রবিবার সকালে চরাঞ্চলের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি নৌকাযোগে বন্যার পানিতে তলিয়ে যাওয়া শেরপুর-জামালপুর কজওয়েসহ উপজেলার কামারেরচর, চরমুচারিয়া ও চরপক্ষীমারী ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশার খোঁজ-খবর নেন। সেইসাথে তিনি তাদের দুর্ভোগ লাঘবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং বন্যা পরবর্তীতে কৃষকদের মাঝে পুনর্বাসন সহায়তাসহ সার্বিক সহযোগিতায় আশ্বস্ত করেন। পরিদর্শনকালে তার সাথে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান ও মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেনের নেতৃতে একটি মেডিক্যাল টিম বন্যার্তদের সহযোগিতায় কাজ করে। ওইসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, কেন্দ্রীয় বিএমএ’র নির্বাহী সদস্য হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজাসহসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে হুইপ আতিক ব্রক্ষপুত্রের শাখা মৃগী নদীর পানির তীব্র স্রোতে ভেঙ্গে যাওয়া বেতমারী বেড়িবাধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের বিচলিত হওয়ার কিছু নেই… পরবর্তী সংবাদ শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads