ads

শনিবার , ২০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

খবর টি পড়েছেন : ১৮৪
ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারেন্ট জালের অবাধ ব্যবহার হচ্ছে। বিভিন্ন হাট-বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে কারেন্ট জাল। ওইসব কারেন্ট জাল ক্রয় করে মৎস্যজীবি ও স্থানীয়রা জলাশয়গুলোতে মাছ ধরার কাজে ব্যবহার করছে। নিষিদ্ধ এসব কারেন্ট জালের পাশাপাশি বেড়জাল (কাঁথাজাল) অবাধ ব্যবহারের কারনে জলাশয়গুলো মৎস্যশূন্য হয়ে পড়ছে। ওইসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০ জুলাই শনিবার মোবাইল কোর্ট ও ফরমালিনবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওইসময় দরিকালিনগর এলাকায় বেশকিছু নিষিদ্ধ কারেন্টজাল ও বেড়জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও মৎস্য অফিসার সিরাজুস সালেহীন উপস্থিত ছিলেন।
সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, ধলী, বাইলা, গজারমারী, নোয়ারী, কাটাখালি, বগাডুবি, সুরিহারা, কুচনীপাড়া, দারিয়াপাড়, কান্দুলী, ছোটমালিঝিকান্দা, বাগেরভিটাসহ বিভিন্ন স্থানের জলাশয়গুলোতে শতশত মানুষ নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরছে। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ধলী-বাইলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক হাসমত আলী মটকা, স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী, হাবিবুর রহমান, হারুন মিয়া, আমিরুলসহ আরও অনেকেই জানান, ওইসব কারেন্ট জাল, বেড়জালে অসাধু ব্যক্তিরা মাছ শিকার করায় পোনা মাছসহ অবাধে নিধন করা হচ্ছে ডিমওয়ালা মা মাছ। ফলে জলাশয়গুলোতে মাছের বংশবৃদ্ধি হচ্ছে না। তারা আরও জানান, হাট-বাজারগুলোতে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধ হলে মাছের বংশবৃদ্ধি ঘটবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, অবৈধ কারেন্ট জাল নিধনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ বিডি ক্লিনের উদ্যোগে শেরপুর সরকারি কলেজে পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads