শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানি ভৌমিক, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ জেলা মৎস্যজীবী লীগ নেতা-কর্মী ও বিপুল সংখ্যক মৎস্যচাষীগণ অংশ নেন।
পরে পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা বিআরডিবির উপ-পরিচালক শামসুল ইসলাম ও জেলা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক আক্তারুজ্জামান। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানি ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডাঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সফল মৎস্যচাষী জয়নাল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভা, মতবিনিময় সভা, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, পোনা অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৩ দিনব্যাপী মৎস্য মেলা, ফরমালিনবিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা ইত্যাদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ঢলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads