নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২২৮
নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘মৎস্য সেক্টরে সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর কবির, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এর আগে সকালে উপজেলা পরিষদ পুকুরে ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর বাসে যৌনপীড়নের শিকার গার্মেন্টস কর্মী ॥ হেলপার… পরবর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads