ঝিনাইগাতীতে ঢলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২১৯
ঝিনাইগাতীতে ঢলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ঢলের পানিতে ডুবে মামুন মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের বিলাসপুর গ্রামে ঢলের ভাসমান পানিতে মামুনের লাশ উদ্ধার করা হয়। মামুন স্থানীয় মীর্জা মিয়ার ছেলে। এ নিয়ে ঝিনাইগাতী উপজেলায় গত ১ সপ্তাহে ঢলের পানিতে ডুবে নারী ও শিশুসহ ৩ জনের মৃত্যু হলো।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার দুপুরে মামুন মিয়া ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দারা বহু খুঁজাখুঁজি করেও মামুনকে পায়নি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ঢলের পানিতে ভাসমান মামুনের লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads