স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস সংস্কার ও পুনঃনির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই সোমবার রাতে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অফিস উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী।
ওইসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগর সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগ নেতা তুষার রহমান, রাশেদুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ওই অফিস সংস্কারকাজে মোট ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে জেলা পরিষদের অনুদান ৩ লক্ষ টাকা। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের ব্যক্তিগত তহবিল ও শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে ২ লক্ষ টাকা প্রদান করা হয়।
























