ads

মঙ্গলবার , ২ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ৭ যুবকের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৪০১
শেরপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ৭ যুবকের কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ৭ যুবকের ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে। ২ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন নকলা উপজেলার দরবারচর গ্রামের আকবর ওরফে আক্কু মিয়ার ছেলে আবিদুর রহমান আবিদ (১৯), সোহেল মেকারের ছেলে মুরাদ হোসেন (১৯), জীবন সরকারের ছেলে নুর রাব্বি (২৬), নারায়ণখোলা এলাকার ডুগগু মিয়ার ছেলে প্রবীর (২৫), মুকলু সরকারের ছেলে আনিসুর রহমান রিংকু (২৫) ও রবিন মিয়া (২০) এবং দুধেরচর গ্রামের আব্দুল আজিজের ছেলে শান্ত মিয়া (১৮)। এদের মধ্যে প্রবীর পলাতক রয়েছে।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে নকলা উপজেলার কৈয়াকুড়ি নামাপাড়া এলাকার মৃত মনছুর মিয়ার ছেলে মাসুম মিয়া (২২) কে পূর্ব পরিচিতির সুবাদে আবিদুর রহমান আবিদ গল্প করার কথা বলে পার্শ্ববর্তী নারায়ণখোলা ঝালুপড়ায় ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে মুরাদ, নুর রাব্বি, প্রবীর, রিংকু, রবিন ও শান্তসহ ৭ যুবক মাসুম মিয়াকে একটি সিএনজিতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায় এবং ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মাসুমের বড় বোন ২৫ হাজার ৫শ টাকা অপহরণকারীদের বিকাশ নাম্বারে পাঠানোর পর তাকে বিবিরচর বাজারে ফেলে রেখে যায় অপহরণকারীরা। ওই ঘটনায় ১৩ সেপ্টেম্বর মাসুম নিজেই বাদী হয়ে ৭ জনকে আসামি করে নকলা থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার এসআই হাফিজ আল আসাদ তদন্ত শেষে একই বছরের ৪ ডিসেম্বর সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদীসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৭ যুবককে ওই সাজা দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের… পরবর্তী সংবাদ শেরপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পুনঃনির্মিত অফিস উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads