ads

মঙ্গলবার , ২ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খবর টি পড়েছেন : ২৭১
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদির শতভাগ সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে শেরপুরে ৪টি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ২ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আহবানে ও জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার পৌরসভা অঙ্গণে কর্মবিরতি পালিত হয়। এদিকে টানা দু’দিন ধরে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগ ও বিপাকে পড়েন পৌরবাসীরা।
ওই অবস্থান কর্মসূচি পালনকালে সংগঠনের জেলা শাখার সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম বাপ্পী, সাধারণ সম্পাদক মোঃ মুসলিম উদ্দিন, শেরপুর পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, নকলা পৌরসভার সচিব মনিরুল হাসান আজাদ, নকলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নালিতাবাড়ী পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আবু সাইদ মোঃ শামীম, শ্রীবরদী পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেনসহ নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
ওইসময় সংগঠনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর তুলনায় বেতনসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ও মানবেতর জীবন যাপন করছেন। পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি সরকারের কেন্দ্রীয় কোষাগার থেকে প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হয়রানীমূলক মামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ৭ যুবকের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads