ads

শনিবার , ২৯ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর বারমারীতে আবাসিক হোটেল উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৮
নালিতাবাড়ীর বারমারীতে আবাসিক হোটেল উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ পর্যটন এলাকায় বেড়াতে আসা ও স্থলবন্দরের ব্যবসায়ীদের সুবিধার্থে প্রথমবারের মতো শেরপুরের নালিতাবাড়ীতে উদ্বোধন করা হলো আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসি, নন-এসি আবাসিক হোটেল নাহার প্লাজা। ২৮ জুন শুক্রবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী বারমারী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা মোড়ে ওই হোটেল উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে হোটেলের স্বত্ত্বাধিকারী আজাদ মিয়া, নাকুগাঁও আমদানীর্ প্তানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জুয়েল, ব্যবসায়ী নেতা ও ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, অরুণ চন্দ্র সরকার, গোপাল চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, আশিষ সাহা, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, স্থানীয় বারমারী বিজিবি’র কোম্পানী কমান্ডার শাহজাহান মিয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে হোটেল নাহার প্লাজা’র কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক, পানিহাটা ও সীমান্ত সড়কের সৌন্দর্য দেখতে দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন এ এলাকায় আসে। এছাড়াও নাকুগাঁও স্থলবন্দরে ব্যবসার কাজে দেশি-বিদেশি অসংখ্য ব্যবসায়ী এসে থাকেন। কিন্তু তাদের থাকার কোন সু-ব্যবস্থা এ এলাকায় ছিল না। এ বিষয়টি মাথায় রেখেই মধুটিলা ইকোপার্ক ও স্থলবন্দরের মাঝামাঝি বারমারী বাজারে আবাসিক হোটেল করার বিষয়টি মাথায় আসে।
নাহার প্লাজার এর স্বত্তাধিকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া জানান, হোটেলের সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা ছাড়াও বোল্ডারদের চলাচলের জন্য প্রাইভেট কারের ব্যবস্থা রয়েছে। হোটেলটিতে ৪টি এসি ও ২টি নন এসিসহ আধুনিকভাবে সজ্জিত কক্ষ রয়েছে। রয়েছে নিজেরা রান্না করে খাওয়ার জন্য কিচেন রুম ও গ্যাসের ব্যবস্থা। বিশুদ্ধ পানিসহ অন্যান্য আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে এখানে। হোটেল বুকিংয়ের জন্য ০১৭২৮-৯৬২৮৬৭ নাম্বারে যোগাযোগ করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মামলার বাদীর ভাইয়ের দোকানে আসামিদের হামলা-লুটপাট

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads