ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে নির্যাতনের মামলায় হাইকোর্টে ৬ আসামির জামিন লাভ

খবর টি পড়েছেন : ৩৬৬
শেরপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে নির্যাতনের মামলায় হাইকোর্টে ৬ আসামির জামিন লাভ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:
চিকিৎসা সনদ নিয়ে শঙ্কিত পরিবার

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ডলি খানম (২২) নামে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন ওই গৃহবধূর ৩ ভাসুর ও এক জাসহ ৬ আসামি। অন্যদিকে ভিকটিমের চিকিৎসা সনদ নিয়ে শঙ্কায় পড়েছে পরিবার।
জানা যায়, ২৫ জুন মঙ্গলবার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের পঞ্চম বেঞ্চে ওই মামলার এজাহারনামীয় আসামী নির্যাতিতা গৃহবধূর ভাসুর আবু সালেহ (৫২), সলিমুল্লাহ (৪৪) ও সেনাসদস্য নেছার উদ্দিন (৪৮), জা (নেছার উদ্দিনের স্ত্রী) লাখী আক্তার (৩৪), আত্মীয় তোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে ইসমাইল হোসেন (২০) হাজির হয়ে জামিনের আবেদন জানান। ওইসময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খান উভয় পক্ষের শুনানী শেষে ৬ জনকেই ৩ সপ্তাহের জন্য অর্ন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন। বৃহস্পতিবার বিকেলে আসামি পক্ষের আইনজীবী মোঃ বেলায়েত হোসেন শ্যামলবাংলা২৪ডটকমকে ওই তথ্য নিশ্চিত করে জানান, অর্ন্তবর্তীকালীন জামিন পাওয়া আসামিদেরকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিম্ন আদালতে (সংশ্লিষ্ট জি,আর আমলী আদালতে) হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি নাসিমা আক্তারের জামিনের আবেদন বুধবারও নাকচ করেছে আদালত। রিমান্ড শেষে তার পক্ষে করা জামিনের আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম খান তা নাকচ করেন। অন্যদিকে একাধিক দফায় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পরও তদন্ত কর্মকর্তার চাহিদা মোতাবেক জেলা সদর হাসপাতাল থেকে নির্যাতিতা গৃহবধূর চিকিৎসা সংক্রান্ত সনদ সরবরাহ না হওয়ায় শঙ্কায় পড়েছেন তার পরিবার। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম জানিয়েছেন, বিতর্ক এড়ানোর স্বার্থে ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে এমসি সরবরাহের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব রহমান বলেন, ৬ আসামিকে হাইকোর্টের দেওয়া অর্ন্তবর্তীকালীন জামিনের আদেশের কপি হাতে পেয়েছি। জেলা সদর হাসপাতাল থেকে এমসি সরবরাহের জন্য পুনরায় তাগিদ দেওয়া হয়েছে। আশা করছি রবিবারের মধ্যে এমসি পেয়ে যাব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলায় এজাহারনামীয় আসামিদের মধ্যে এখন পলাতক রয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর রূপালী বেগম ও তার স্বামী আমিরুল ইসলাম। তাদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১০ মে নকলা উপজেলার কায়দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই অন্ত:স্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতন এবং নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্টের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ জুন আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন নির্যাতিতা গৃহবধূর স্বামী। এরপর নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষিতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের দ্রুত পদক্ষেপে গত ১১ জুন এক সেনা সদস্যসহ ওই গৃহবধূর ৩ ভাসুর ও জাসহ ৯ জনকে স্ব-নামে ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা গ্রহণ করা হয়। এরপর ওই মামলায় গ্রেফতার হয় এজাহারনামীয় আসামি নাসিমা আক্তার। অন্যরা শুরু থেকেই পলাতক থাকছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোগাই নদী থেকে বালু উত্তোলনে হুমকির সম্মুখীন নালিতাবাড়ী… পরবর্তী সংবাদ নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষন ভাতা বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads