ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষন ভাতা বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৭, ২০১৯ ৯:০১ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্প, সমাজ সেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৬০জন ওস্তাদ ও সাগরেদের মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
ভাতা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন প্রমুখ। প্রশিক্ষণ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মাধ্যমে তাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

Need Ads
error: কপি হবে না!