ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোগাই নদী থেকে বালু উত্তোলনে হুমকির সম্মুখীন নালিতাবাড়ী শহর রক্ষা বাঁধ

খবর টি পড়েছেন : ৩১০
ভোগাই নদী থেকে বালু উত্তোলনে হুমকির সম্মুখীন নালিতাবাড়ী শহর রক্ষা বাঁধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে অপরিকল্পিতভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে নালিতাবাড়ী শহর রক্ষাবাঁধসহ পৌর শহরের বেশ কিছু স্থাপনা। অন্যদিকে ওই বিষয়ে প্রতিকার চেয়ে শহরবাসী পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন করেছেন, যার অনুলিপি দেয়া হয়েছে শেরপুরের জেলা প্রশাসক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সহ আরও কয়েকটি দায়িত্বশীল বিভাগে।
জানা যায়, ১৯৯৩ সালে স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী পাহাড়ী খরস্রোতা ভোগাই নদীর করাল গ্রাস থেকে শহরকে নিরাপদ রাখতে শহর রক্ষাবাঁধ নির্মাণের দাবিতে অনশন ধর্মঘট করেন। পরে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে শহর রক্ষাবাঁধ নির্মাণ করে কর্তৃপক্ষ।
সম্প্রতি কতিপয় বালু ব্যবসায়ীরা শহরের আশপাশের এলাকা থেকে ভোগাই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে। এতে ভোগাই ব্রিজের উজানে ও ভাটির দিকে ১ কিলোমিটার এলাকায় বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এমনকি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বিসর্জনের জন্য রক্ষিত বালুর চরটিও রেহাই পাচ্ছে না। তাই পাহাড়ী ঢলে যে কোন মুহূর্তে শহর রক্ষাবাঁধ ধসে গিয়ে শহরের গুরুত্বপুর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা নদী গর্ভে চলে যাওয়ার আশংকা করেছেন শহরবাসী।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কলেজ পর্যায়ে দেশসেরা বিতার্কিক হলেন শেরপুরের রিপন পরবর্তী সংবাদ শেরপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে নির্যাতনের মামলায় হাইকোর্টে ৬ আসামির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads