ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্যাস সিলিন্ডারে আগুন ॥ শেরপুরে অল্পের জন্য রক্ষা পেল আখেরবাজার

খবর টি পড়েছেন : ১৮৩
গ্যাস সিলিন্ডারে আগুন ॥ শেরপুরে অল্পের জন্য রক্ষা পেল আখেরবাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌর শহরের আখের মামুদ বাজারে খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ২৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি না হলেও বাজারে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দেয়। ওইসময় শ্রীবরদী-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই বাজার।
আখের মামুদ বাজারে খাবারের হোটেল হৃদয়-রিয়াদের মালিক লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হোটেলের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন ধরে যায়। ওই সময় সিলিন্ডারটিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা। তখনও আগুন জ্বলতে থাকলে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার কালু গাজী জানান, সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার আগেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাজারটি। তাদের মতে, গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডারের আগুন মূহূর্তেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাজারটি। ওইসময় তিনি উপস্থিত জনসাধারণকে সিলিন্ডার ব্যবহারে সচেতন হওয়ার উপর তাগিদ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষন ভাতা বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে বাবা-ছেলেসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ইয়াবা,…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads