শ্রীবরদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৪
শ্রীবরদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ স্থানীয় পর্যায়ে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ২৪ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.এইচ.এম লোকমান। ওইসময় তিনি এসডিজি বাস্তবায়নে সবাইকে সততার সাথে কাজ করতে আহ্বান জানান।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পৌর মেয়রকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা ॥ গ্রেফতার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ভস্মিভূত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads