ads

শনিবার , ২২ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকাস্থ নকলা ফাউন্ডেশনের নয়া কমিটি ॥ সভাপতি ফজলুর, সম্পাদক আজহারুল

খবর টি পড়েছেন : ১৬২
ঢাকাস্থ নকলা ফাউন্ডেশনের নয়া কমিটি ॥ সভাপতি ফজলুর, সম্পাদক আজহারুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ঢাকায় বসবাসরত শেরপুরের নকলা উপজেলার নাগরিকদের সংগঠন ‘নকলা ফাউন্ডেশন-ঢাকা’র বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকার ধানম-ি ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নকলা ফাউন্ডেশনে বিদায়ী সভাপতি ড. এ কে এম ফজলুর রহমান৷
ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, নকলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও রাজউকের সদস্য মো. আজহারুল ইসলাম খান (মুকুল), সাবেক পিএসসি সদস্য ডা. সোহরাব আলী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. বিল্লাল আলম, জনতা ব্যাংকের সাবেক জিএম মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসাইন, সদস্য সফিকুল ইসলাম সুখন প্রমুখ৷
পরে সর্বসম্মতিক্রমে ড. একেএম ফজলুর রহমানকে সভাপতি ও মো. আজহারুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, খন্দকার রাকিবুর রহমান ও প্রফেসর ডা. মো. বিল্লাল আলম; সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, আব্দুল মোত্তালিব ও মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসাইন, অর্থ সম্পাদক শামছ উদ্দিন মাহফুজ, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক অব. মেজর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা বেগম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রাজা। এছাড়া ২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জন সাধারণ সদস্য অন্তÍর্ভূক্ত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ২ লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads