নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র শাখার উদ্বোধন করা হয়েছে। ১৯ জুন ব্ধুবার বিকেলে নকলা হলপট্টি মোড়ে শহীদ শাহজাহান সুপার মার্কেটের নিচতলায় ওই শাখার উদ্বোধন করেন হামদর্দের উপ-পরিচালক মেডিকেল ডাঃ তৈমুর চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
এ উপলক্ষে নকলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন হামদর্দের সহকারি পরিচালক মার্কেটিং আবুল হাসনাত ভুইয়া, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবা মরিয়ম, ঔষধ ব্যবসায়ী মহিউদ্দিন সেলিম, মির্জা শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোনাল ম্যানেজার মফিজুল ইসলাম। অনুষ্ঠানে সিনিয়র জোনাল ম্যানেজার শহীদুল ইসলাম শেরপুরের ব্রান্ঞ্চ ম্যানেজার শহীদ বেপারী, সহকারি ব্যবস্থাপক মাহফুজুর রহমানসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি, ডাক্তার, হাকিম, কবিরাজ, ঔষধ ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























