ads

বৃহস্পতিবার , ২০ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭০
ঝিনাইগাতীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে শেফালী পারভীন (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। ২০ জুন বৃহস্পতিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শেফালী স্থানীয় আবুল কালামের মেয়ে ও পার্শ্ববর্তী শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষাথী।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেফালী নিজ ঘরে ধর্নার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা-পুলিশ বৃহস্পতিবার সকালে শেফালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শেফালীর মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি। তবে তার পারিবারিক সূত্রে জানায়, শেফালী কিছুদিন যাবৎ মানুসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এপির কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র শাখার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads