ads

বৃহস্পতিবার , ২০ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলে ফারজানার হ্যাট্রিকে শেরপুর ৪-০ গোলে জয়ী

খবর টি পড়েছেন : ১৫৯
জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলে ফারজানার হ্যাট্রিকে শেরপুর ৪-০ গোলে জয়ী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীফ-২০১৯ মংমনসিংহ ভেন্যুর উদ্বোধনী খেলায় জয় পেয়েছে শেরপুরের মেয়েরা। ১৯ জুন বুধবার বিকেলে ময়মনসিংহ ভাষাসৈনিক রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শেরপুর জেলা দল ৪-০ গোলে জামালপুর জেলা দলকে পরাজিত হরে। শেরপুরের পক্ষে ১০ নং জার্সিধারি আক্রমণভাগের খেলোয়াড় ফারজানা পর পর ৩ গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন এবং অপর গোলটি করেন ৩ নং জার্সিধারি সাজমা বেগম।
শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল জানান, শেরপুর জেলা দলটি গঠন করা হয়েছে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা উচ্চ বিদ্যালয় ও মাটিফাটা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের নিয়ে। ফুটবল কোচ মজিবর রহমান, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন এবং স্কুল শিক্ষক রাসেলের তত্বাবধানে গড়া নারী ফুটবল দলটির সুন্দর পাসিং ফুটবল খেলা দর্শকদের মন জয় করে। মাঠে উপস্থিত বাফুফের কোচ এবং কর্মকর্তারাও তাদের খেলার প্রশংসা করেন। আরো দু’টি গোল অফসাইডের অভিযোগে বাতিল করা না হলে জয়ের ব্যবধান আরো বড় হতো। পক্ষান্তরে জামালপুরের মেয়েরা শেরপুরের গোলমুখে কোন আক্রমনই চালাতে পারেনি। শেরপর জেলা দল শুক্রবার বিকেলে ভেন্যু সেমিফাইনালে ময়মনসিংহ জেলা দলের মোকাবেলা করবে।
ময়মনসিংহ ভেন্যুতে ৭টি দল শেরপুর, জামালপুর, স্বাগতিক ময়শনসিংহ, গাজীপুর, নারায়নগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ জেলার মেয়েরা নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ বিশ্বাস প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়য়নসিংহ ডিএফএ সভাপতি অধ্যাপক মুকুল, ডিএসএ কর্মকর্তা অ্যাডভোকেট ফারুক হোসেন সহ বাফুফে এবং শেরপুর ও জামালপুর জেলার ডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুরের মেয়েরা উদ্বোধনী খেলায় জামালপুরকে পারজিত করায় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, কোষাধ্যক্ষ মো. জিন্নত আলী, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি সহ ডিএফএ ও ডিএসএস’র কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র শাখার উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শেরপুরের বিশিষ্ট আইনজীবী…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads