ads

বুধবার , ১৯ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর গারো পাহাড়ে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৭৫
শ্রীবরদীর গারো পাহাড়ে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
অবহেলিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী এলাকাতেই পাবে চিকিৎসা সেবা

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ যুগ যুগ ধরে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে আসছিল শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা বাবেলাকোনা, হারিয়াকোনা ও চান্দাপাড়াসহ কয়েকটি গ্রামের ৫ সহস্রাধিক লোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ১৯ জুন বুধবার দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা গ্রামে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অফিসের পাশে নির্মিত দ্বিতল ভবনে উদ্বোধন হলো বাবেলাকোনা কমিউনিটি ক্লিনিক। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়।
ওইসময় তিনি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা নাজুক। এখানে এখনও বিদ্যুৎ আসেনি। এখানকার মানুষ যুগ যুগ ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। অথচ এখানে কয়েক বছর আগেই কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু উদ্বোধন না হওয়ায় এখানকার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসহ স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে। তবে আজ থেকে এখানেই চিকিৎসা সেবা নিতে পারবেন এলাকাবাসী। পরে ফিতা বাবেলাকোনা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন ঘোষণা করেন ডা. অভিজিৎ রায়।
স্থানীয় ইউপি সদস্য আবুজল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আসাদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুজ্জামান কালু, কারিতাস প্রতিনিধি সুরঞ্জন, সিএসসি সাজেদা বেগম প্রমুখ। ওই সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট আইনজীবী শওকত হোসেন আর নেই পরবর্তী সংবাদ শেরপুরে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads