ads

বুধবার , ১৯ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিশিষ্ট আইনজীবী শওকত হোসেন আর নেই

খবর টি পড়েছেন : ২৫৯
শেরপুরের বিশিষ্ট আইনজীবী শওকত হোসেন আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট শওকত হোসেন (৭৭) আর নেই। তিনি ১৯ জুন বুধবার দুপুরে রাজধানী ঢাকার সিএমএইচে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের লাশ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শহরের চকপাঠকস্থ বাসায় নিয়ে আসা হবে। এরপর বেলা ১১টায় মরহুমের কর্মস্থল জেলা আইনজীবী সমিতির ভবন অঙ্গনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুরে তার মৃত্যুতে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্স শেষে আইনজীবীরা কর্মবিরতি পালন করবেন। এরপর বাদ আছর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রহ্মপুত্র সেতু থেকে শেরপুর-বকশীগঞ্জ-রৌমারী যাতায়াতে ২৪ স্পটে চাঁদাবাজীর… পরবর্তী সংবাদ শ্রীবরদীর গারো পাহাড়ে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads