ads

মঙ্গলবার , ১৮ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা চেয়ারম্যান পদে বোরহান, ভাইস-চেয়ারম্যান পদে সারোয়ার ও ফরিদা জয়ী

খবর টি পড়েছেন : ২৬৭
নকলায় উপজেলা চেয়ারম্যান পদে বোরহান, ভাইস-চেয়ারম্যান পদে সারোয়ার ও ফরিদা জয়ী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে শেরপুরের নকলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীকে ২৯ হাজার ৮৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে দলের মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ ভোট। মঙ্গলবার রাত ৯টায় উপজেলা নির্বাচনী ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে ওই তথ্য জানানো হয়।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সারোয়ার আলম তালুকদার চশমা প্রতীকে ৪০ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী রফিকুল ইসলাম সোহেল তালা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯২৪ ভোট। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন কলস প্রতীকে ৩৪ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা উম্মে কুলসুম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯০৫ ভোট।
সকাল ৯টা থেকে উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৬৭টি ভোট কেন্দ্রে ওই ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৫০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন। এ উপজেলায় ভোটার ছিলেন ১ লক্ষ ৫১ হাজার ৫৩৫ জন। মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৫ হাজার ৮৮৮ জন। সে হিসেবে ভোট পড়েছে গড়ে প্রায় ৩৬.৮৮ শতাংশ।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিড়ি শিল্পের উপর অধিক করারোপ প্রত্যাহারসহ ৮ দফা… পরবর্তী সংবাদ শেরপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লক্ষাধিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads