ads

মঙ্গলবার , ১৮ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা পরিষদ নির্বাচন আজ ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

খবর টি পড়েছেন : ১৪২
নকলা উপজেলা পরিষদ নির্বাচন আজ ॥ সকল প্রস্তুতি সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ পঞ্চম ধাপে অনুষ্ঠেয় শেরপুরের নকলায় উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ১৮ জুন মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। উপজেলায় একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৬৭টি ভোট কেন্দ্রে ৩৭৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। এজন্য ইতোমধ্যে ৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৫০ জন পোলিং অফিসারসহ নির্বাচনের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমস্যা মোকাবেলায় অতিরিক্ত শতকরা ৫ ভাগ অফিসারকে প্রস্তুত রাখা হয়েছে। এ উপজেলায় ভোটার রয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৫৩৫ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদিসহ সকল মালামাল প্রেরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারে সে জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক অবস্থায় থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্বাচনে প্রতি কেন্দ্রে জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।
উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ নৌকা এবং দলের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন লড়ছেন মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার চশমা এবং অপর প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল তালা প্রতীক নিয়ে লড়ছেন। আর মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু প্রজাপতি, ফরিদা ইয়াসমিন কলসি ও লাকি আক্তার ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিড়ি শিল্পের উপর অধিক করারোপ প্রত্যাহার দাবিতে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কমিউনিটি পর্যায়ে পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads