শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ গ্রাম উন্নয়নে বাজেট প্রণয়ন ও গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পর্যালোচনা কর্মশালা। ১৮ জুন মঙ্গলবার শ্রীবরদী এপি, শেরপুর এপিসি, গ্রেটার ময়মনসিংহ রিজিওন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় এপিসি ম্যানেজার সেবাসটিয়ান পিউরিফিকেশন। তিনি বক্তব্যে তুলে ধরেন গ্রাম উন্নয়নে নানা দিক। তিনি বলেন, এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলা ৫৩টি গ্রাম উন্নয়ন কমিটি ও ৫৩টি শিশু সংগঠন রয়েছে। এসব সংগঠন উন্নয়নের লক্ষে এপি ওয়ার্ল্ড ভিশন প্রশিক্ষণসহ সার্বিক সহায়তা করে যাচ্ছে। এতে গ্রামের সংগঠনগুলো ক্রমেই অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।
তাতিহাটি আইডয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগরডি কস্তার সভাপতিত্বে কর্মশালায় গ্রাম উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নসহ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, এপি ওয়ার্ল্ড ভিশনের স্পেশালিষ্ট পিন্টু মন্ডল, মনিটরিং অফিসার মনিরুল ইসলাম, উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং,ছনকান্দা গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গোলাম মোস্তুফা, কাকিলাকুড়া গবরিকুড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসিব তুষার ও হালুহাটি গ্রাম উন্নয়ন কমিটি সহসভাপতি মৌসুমী বেগম প্রমূখ। এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মুক্তি মারিও মন্ডলের সঞ্চালনায় কর্মশালায় অংশ গ্রহণ করেন গ্রাম উন্নয়ন কমিটি, শিশু সংগঠন ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা এতে তুলে ধরেন ২০১৯ সালের কার্যক্রম ও ২০২০ সালের কর্মপরিকল্পনা।























